সেই নওশাদ খানের কী হয়েছে? যা জানা গেল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন করে যিনি যাত্রী ও প্রবাসীদের কাছে আলোচিত হয়ে উঠেছিলেন, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ খান এখন আর বিমানবন্দরে দায়িত্ব পালন করছেন না। ৩৫তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তাকে বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দরে দায়িত্ব পালনকালে নওশাদ খান বিভিন্ন অনিয়ম, যাত্রী হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনা করে আলোচনায় আসেন। লাগেজ কাটা ও চুরির অভিযোগ, টয়লেটে বকশিশ আদায়, অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা যাত্রীদের হয়রানির মতো বিষয়েও তাকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে অভিযান পরিচালনা এবং ঘটনাস্থলেই ব্যবস্থা নেওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। অনেকেই তাকে ‘ফাটাকেষ্ট’ নামে অভিহিত করেন। নওশাদ খান বিমানবন্দরে না থাকায় সাম্প্রতিক সময়ে লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা, ট্রলি সংকট এবং হাজিদের জমজমের পানি পরিবহনসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন—বিমানবন্দরের অন...