বিএনপির মমহাসচিব হলেন....
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর দলের জাতীয় কাউন্সিল করার কথা থাকলেও গত এক দশকেও তা হয়নি। প্রতিকূল রাজনৈতিক পরিবেশ ও নানা সীমাবদ্ধতার কারণে এমনটি হয়েছে বলে দলটির নেতাদের দাবি। তবে এ সময়ে দলের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে কিছু পদে পরিবর্তন আনা হয়েছে। কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবার কেউ কেউ পদোন্নতিও পেয়েছেন। সাধারণত দলীয় কাউন্সিলে দলের চেয়ারম্যান ও মহাসচিব পদসহ স্থায়ী কমিটির সদস্য বাছাই করা হয়। সর্বশেষ ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ১৯ মার্চ। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরে দলের সপ্তম কাউন্সিল হবে। এরই মধ্যে রোডম্যাপ ঘোষণার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে স্থায়ী কমিটি। এখন চলছে দল গোছানোর কাজ। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা। কাউন্সিলের তারিখ চূড়ান্ত না হলেও মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদসহ শীর্ষ পদে কারা আসছেন, তা নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা শুরু হয়েছে। দলের একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করে জানান, এবার দলের চেয়ারম্যান ও মহাসচিব পদে পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তারপরও...