Posts

Showing posts from April, 2026

ব্রেকিং চারজনের একই দিনে পদত্যাগ

   বিসিবিতে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। দীর্ঘ ৯ ঘণ্টার বোর্ড সভা শেষে আরও চারজন পরিচালক পদ ছাড়েন। শনিবার (৪ এপ্রিল) রাতে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম পদত্যাগ করেন। নিজেদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্বে থাকা তানিম ও মনজুর এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই সাতজন পরিচালক পদত্যাগ করেছেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং এনএসসি থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সালও পদ ছাড়েন। তবে এখনো পর্যন্ত কারও পদত্যাগপত্র গ্রহণের কথা জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে বোর্ড সূত্রে জানা গেছে, ফাইয়াজুর রহমান ছিলেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান। শানিয়ান তানিম ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, মেহরাব আলম সিকিউরিটি কমিটির প্রধান এবং মনজুর আলম মেডিকেল বিভাগের দায়িত্বে ছিলেন। গতকাল এই চারজনই বিসিবির ম্যারাথন সভায় ছিলেন। সেখানে অনেক সিদ্ধ...

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ

   এবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হলেন দেওয়ান আব্দুর রশিদ নিলু। সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ার ঘোষণা দেন জোনায়েদ সাকি। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকি নিজেই। তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার জন্য দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।’ জুলাই জাতীয় সনদ ইস্যুতে জোনায়েদ সাকি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক চলমান। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে।’ গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে দলটির প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসন থেক...